২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূলধন বাড়াবে কেয়া কসমেটিকস

ওষুধ-রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৭৫০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে মূলধন বাড়াতে পারবে।

১৯ নভেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

কেয়া কসমেটিকস ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।