২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিবির ৩ লাখ ৪০ হাজার শেয়ার বেচবেন দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

তারা হলেন- পারভীন আক্তার ও ওয়ালিউর রহমান।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, পারভীন আক্তারের কাছে কোম্পানির ১ লাখ ৪৪ হাজার শেয়ার আছে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার শেয়ারই বিক্রি করবেন তিনি।

আরেক উদ্যোক্তা ওয়ালিউর রহমানের কাছে আছে ৭ লাখ ২০ হাজার ৮৪টি শেয়ার। এর মধ্যে ২ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি।

৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এসব শেয়ার বিক্রি করতে পারবেন তারা।

পুরনো খবর:

২৫% বোনাস লভ্যাংশ ঘোষণা এমটিবির