২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বাড়িয়ে দেখিয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্সের গত বছরের আয়-ব্যয়ের হিসাবে মুনাফা বাড়িয়ে দেখানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 02:59 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসই বলছে, ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিরীক্ষক প্রতিষ্ঠানের দেওয়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি পাওয়া গেছে।

“প্রতিবেদনের ২২ নম্বর পৃষ্টায় কোম্পানিটি স্টক ডিভিডেন্ডকে আয় হিসাবে দেখিয়ে মোট মুনাফার পরিমাণ দেখিয়েছে ৯৩ লাখ ৫১ হাজার ৮৮০ টাকা।

“কিন্তু স্টক ডিভিডেন্ডকে আয় হিসাবে দেখানোর কোনো সুযোগ নেই। এর ফলে কোম্পানির মুনাফা অতিরিক্ত হয়েছে।”

এছাড়া কোম্পানিটি কর্মচারীদের জন্য গ্রাচুইটি ফান্ডে নিজেদের ইচ্ছামত ১২ লাখ ৫০ হাজার টাকার হিসাব দেখিয়েছে, যা কোম্পানির কর্মচারীর সংখ্যা অনুযায়ী হিসাব করতে হবে।

এর ফলে কোম্পানিটির গ্রাচুইটি ফান্ডে কর্মচারীদের টাকার পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।