পুঁজিবাজারে কমেছে সূচক-লেনদেন
সপ্তাহের দ্বিতীয় লেনদেনে সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ শতাংশ কম।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১.৫ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ১২৩ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
