২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়া কসমেটিকসের পর্ষদ সভা ২৭ অগাস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অগাস্ট শনিবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 01:54 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সেদিন বিকাল ৩টায় সভা শুরু হবে।

সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে; যার ভিত্তিতে কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

২০১৫ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কেয়া কসমেটিকস।