২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারপ্রতি ১ টাকা ৫২ পয়সা লোকসান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 05:36 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

চলতি বছরের জুন পর্যন্ত ১৮ মাসের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনের এই তথ্য রোববার ওয়েবসাইটে প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আগের একই সময় শেষে এই লোকসানের পরিমাণ ছিল ৩ টাকা ৩০ পয়সা। সে হিসেবে লোকসান কমেছে ১ টাকা ৭৮ পয়সা।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসেও কোম্পানিটি লোকসান করেছে ৪৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৩ পয়সা।

বস্ত্র খাতের এই কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বরিশালের ব্যান্ড রোডে সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে বলেও ডিএসই জানিয়েছে।

গত ১৮ জুন কোম্পানিটির এজিএম হওয়ার কথা থাকলেও বিএসইসির নির্দেশনা মেনে তা স্থগিত করা হয়।