২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ঢাকা ডায়িং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেক্চারিং কোম্পানির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা ডায়িংয়ের শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ৩০ পয়সা, যা রোববার দিন শেষে বেড়ে ১০ টাকা হয়েছে।

এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউব; কোম্পানিটির দর বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মেঘনা সিমেন্ট মিলস (৬ দশমিক ২৩ শতাংশ), জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৩৬ শতাংশ), আরামিট সিমেন্ট (৪ দশমিক ৭১ শতাংশ), এম আই সিমেন্ট ফ্যাক্টরি (৪ দশমিক ৫১ শতাংশ), ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৪০ শতাংশ), সাইফ পাওয়ারটেক (৩ দশমিক ৯৩ শতাংশ), ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (৩ দশমিক ৯০ শতাংশ) ও ইউনাইটেড ইন্সুরেন্স (৩ দশমিক ৭৪ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।