২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বেচবেন বিডি ফিন্যান্সের দুই উদ্যোক্তা

ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি বিডি ফিন্যান্সের দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

তারা হলেন- মো. তারেক আকবর আলী ও সেলিনা তারেক।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, তারেক আকবর ৩ লাখ ৭৬ হাজার ২৯৫টি ও সেলিনা তারেক ৪৬ হাজার ২৮০টি শেয়ার বেচবেন।

৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এসব শেয়ার বিক্রি করতে পারবেন তারা।