সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনের লেনদেনে সূচক কমলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই।
সপ্তাহের তৃতীয় এবং চতুর্থ দিনও দুই পুঁজিবাজারে বেড়েছিল লেনদেন ও সূচক।
বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ১.৫৮ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
সিএসইতে এদিন লেনদেন হয় ২৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৯.৭৯ শতাংশ বেশি।
সিএসইতে লেনদেনে থাকা ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
