২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিনে বিডি অয়েল্ডিংয়ের দর বেড়েছে ২০.৪৩%

কোনো কারণ ছাড়াই বাড়ছে বিদ্যুত্ ও জ্বালানি খাতের কোম্পানি বিডি অয়েল্ডিং লিমিটেডের শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

১০ অগাস্ট থেকে চার কার্যদিবসে ২০ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর।

বিডি অয়েল্ডিং লিমিটেডের শেয়ারের দর ১৭ অগাস্ট পর্যন্ত টানা বেড়েছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়।

ডিএসই বলছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে বুধবার নোটিস পাঠালে জবাবে কোম্পানিটি জানিয়েছে, অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বেড়েছে।