তালিকাভুক্ত ১০ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত ১০টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য রোববার ফান্ডগুলোর ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ১০টি ফান্ডের লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এই ফান্ডগুলোর মধ্যে একটি ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ৯ শতাংশ, তিনটির জন্য ৭ শতাংশ, দুটির জন্য ৬ শতাংশ এবং চারটি ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি। এর পুরোটাই রি-ইনভেস্টমেন্ট ইউনিট।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১২ টাকা ৩ পয়সা।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১০ টাকা ৮৫ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ৮৬ পয়সা।
পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ১৬ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ৭ পয়সা।
পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ৩৯ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ৯০ পয়সা।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ৪৬ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ৯০ পয়সা।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১০ টাকা ৮২ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ২৯ পয়সা।
আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১১ টাকা ১০ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ৯৩ পয়সা।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১০ টাকা ৭৫ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১০ টাকা ৯৯ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ২৩ পয়সা।
ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। আর ইউনিট প্রতি কস্ট প্রাইস হয়েছে ১০ টাকা ৮৪ পয়সা। বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ১৯ পয়সা।
