ফরচুন সুজে আইপিও আবেদন শুরু
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ফরচুন সুজ লিমিটেডের আইপিও আবেদন শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ২৮ আগস্ট পর্যন্ত; স্থানীয় এবং অনাবাসী- দুই ধরনের বিনিয়োগকারীকেই এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত সমাপ্ত নয় মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।
কোম্পানিটি এ টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, প্রশাসনিক ভবন নির্মাণ এবং আইপির কাজে ব্যয় করবে।
