২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম লেনদেনে দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 06:40 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার প্রায় ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৭ পয়েন্ট হয়েছে।

এদিন এই বাজারে ৩৩৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ৭৩ পয়েন্ট।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার,যা আগের দিন থেকে ২২ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।