নয়টি ফান্ডের লভ্যাংশ ঘোষণা
ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত নয়টি ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এসব লভ্যাংশ নগদ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৩৫, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১০, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৫, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান ৬ শতাংশ দেবে।
এছাড়া প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৭, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫, আইএফআইএল ইসলামিক-১ মিউচ্যুয়াল ফান্ড ১০ ও আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ দেবে।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অগাস্ট।
