২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবরার শেয়ারে দর বেড়েছে অস্বাভাবিক

কোনো কারণ ছাড়া বাড়ছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারে দর ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার লিবরা কর্তৃপক্ষের কাছে নোটিস পাঠায়।

এর জবাবে কোম্পানিটি বলেছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত লিবরা ইনফিউশনের শেয়ার দর টানা বেড়ে চলেছে।এর মধ্যে মাত্র এক দিন শেয়ারটির দর কমেছে।

আলোচ্য শেয়ারটির দর ৬১১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৭৪৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।