২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারে বেড়েছে লেনদেনও

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 07:10 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

পুরনো খবর:

সূচক বেড়েছে পুঁজিবাজারে

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৬ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ৪৫২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২.৫৬ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

বুধবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৯ পয়েন্ট।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪১.৬৮ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দুই বাজারেই মূল্যসূচক বেড়েছিল। আর ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছিল সিএসইতে।