২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইন লঙ্ঘনে সিনহা সিকিউরিটিজকে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 08:50 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিচালকদের ‘মার্জিন’ ঋণ সুবিধা দেওয়া এবং সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলে ঘাটতি থাকার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করেছে কোম্পানিটি।

এছাড়া কোনো গ্রাহকের সঙ্গে লেনদেনের বিপরীতে পাঁচ লাখ টাকার অধিক নগদ জমা প্রদানের সুবিধার মাধ্যমেও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘন হয়েছে।

এই আইন ভঙ্গ করার কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানায় বিএসইসি।