১৩% লভ্যাংশ দেবে সাউথইস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বাজার দর অনুযায়ী কোম্পানিটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদমূল্য ১৩ টাকা ৩৯ পয়সা। প্রতি ইউনিটে মুনাফা ১ টাকা ৪৪ পয়সা ।
এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২২ অগাস্ট।
