২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 01:25 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, জুলাই, ২০১৫ থেকে জুন, ২০১৬ সময়ের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার ফান্ডটির ট্রাস্টি এ লভ্যাংশ ঘোষণা করে।

বাজার দর অনুযায়ী কোম্পানিটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদমূল্য ১৪ টাকা ২৬ পয়সা। প্রতি ইউনিটে মুনাফা ১ টাকা ৬৯ পয়সা ।  

এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২২ অগাস্ট।