২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে ইবিএলের

চলতি অর্থবছরের ছয় মাসে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

২০১৬ সালের জানুয়ারি-জুলাই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, এই ছয় মাসে ইবিএলের ইপিএস ৫৫ পয়সা বেড়ে ২ টাকা ৩২ পয়সা হয়েছে।

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এই কোম্পানির পরিচালনা পর্ষদের বুধবার সভায় আর্থিক প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হয়।

জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ০৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ টাকা ৪৬ পয়সা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুনে) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগে ছিল ৮৬ পয়সা ছিল।