২০০% নগদ লভ্যাংশ দেবে অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড
অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
আলোচিত বছরে এই ফান্ডের ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১৭ টাকা ৪৩ পয়সা; ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩৬ পয়সা।
এই ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অগাস্ট।
