২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিনের লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 01:13 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৩ মিনিটে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে ওঠে।

এসময় ডিএসইতে ১১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেনে থাকা ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১২৬টির, কমে ১০৫টির ও অপরিবর্তিত ছিল ৬৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১১টা ৪৪ মিনিটে ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮৭ পয়েন্ট হয়।

এসময় সিএসইতে লেনদেন হয় ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৬২টির, কমে ৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির।