দরপতনের শীর্ষে প্রগতি লাইফ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন সবচেয়ে বেশি দর কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
বুধবার লেনদেন শেষে বীমা খাতের কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৫ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপনী মূল্য ছিল ১১৪ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১০৩.৮০ টাকা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
