২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংকাবাংলা ফিন্যান্সের ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 04:51 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস করেছে ১ টাকা ২ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ০৯ পয়সা।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তিন মাসে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা।