কমার্শিয়াল পেপার ইস্যু করবে লংকাবাংলা ফিন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড কমার্শিয়াল পেপার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠানটি ১৫০ কোটি টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করবে।
এতে বলা হয়, লংকাবাংলা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ১০ অক্টোবর সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এজন্য আগামী ২৩ অগাস্টকে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
শেয়ারহোল্ডার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই মূলধন বাড়াতে পারবে কোম্পানিটি।
