২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 04:27 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, বছরের প্রথম ছয় মাসে বেসরকারি ব্যাংকটি ইপিএস করেছে ১ টাকা ২১ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা ছিল।

অর্থাৎ ছয় মাসের ব্যবধানে ঢাকা ব্যাংক লিমিটেডের ইপিএস কমেছে ২২ পয়সা।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ১২ পয়সা।

তিন মাসে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা; গত বছরের একই সময়ে যা ১ টাকা ৫ পয়সা ছিল।