বিডি ফিন্যান্সের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস করেছে ৫০ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ০৩ পয়সা।
মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৬০ পয়সা।
শেষ তিন মাসে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৮ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা ছিল।
