সিটি ব্যাংকের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্যাংক খাতের কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসে ২ টাকা ৩০ পয়সা ইপিএস করেছে; গত বছর এই সময় যা ছিল ১ টাকা ৬৩ পয়সা ।
মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯ পয়সা; গত বছরের একই সময়ে যা ২৮ টাকা ৭ পয়সা ছিল।
