লোকসান বেড়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি,১৬-জুলাই,১৬) অনিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা।
আগের বছর একই সময় ব্যাংক খাতের কোম্পানিটির এই লোকসান ছিল ১৪ পয়সা।
গত তিন মাসে (এপ্রিল,১৬-জুন,১৬) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৭ পয়সা; আগের বছর একই সময় যা ছিল ৩ পয়সা।
