শাশা ডেনিমস-এর পর্ষদ সভা ২৭ জুলাই
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সেদিন বিকাল ৩টায় এই সভা শুরু হবে।
সভায় কোম্পানির জানুয়ারি, ১৬ থেকে জুন, ১৬ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
একইসঙ্গে কোম্পানিটির গত ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ১৫ থেকে জুন, ১৬ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন সমন্বয় করা হবে।
