২ কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার ও লাফার্জ সুরমা সিমেন্টের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানি দুটি ২০১৫ সালের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
আলোচিত সময়ে জিবিবি পাওয়ার ১০ শতাংশ ও লাফার্জ সুরমা সিমেন্ট ৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।
