সিটি ব্যাংকের পর্ষদ সভা ২৬ জুলাই
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে আগামী ২৬ জুলাই।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সেদিন বিকাল ৪টায় এই সভা শুরু হবে। সভায় ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
