এবি ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
এই লভ্যাংশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে গত ১৭ জুলাই বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে ব্যাংকটি।
