২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে রেনউইক যঞ্জেশ্বর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানির দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটি শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।

আগের দিন রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ২৯৩ টাকা ৬০ পয়সা, যা মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৩১৯ টাকা ২০ পয়সা।

এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি; দর বেড়েছে ৮ দশমিক ০৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে আনলিমা ইয়ার্ন ডাইং (৮ শমিক ০১ শতাংশ), এইচ আর টেক্সটাইল (৫ দশমিক ১২ শতাংশ), বিডি কম অনলাইন (৪ দশমিক ৭৪ শতাংশ), রিলায়েন্স ইন্সুরেন্স (৪ দশমিক ৬৯ শতাংশ), ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৫৫ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ১৫ শতাংশ), এ্যাপেক্স ট্যানারি (২ দশমিক ৮৯ শতাংশ) এবং প্রগতি ইন্সুরেন্স (২ দশমিক ৬০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।