পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৬৬ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
সিএসইতে হাতবদল হয়েছে ৩১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৭ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩৮টি ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
