২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের প্রথম লেনদেনে সূচক বেড়েছে ঢাকা (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 06:32 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

শনিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৫ পয়েন্ট হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজারে এদিন ৩৭১ কোটি এক লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭.৬১ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অপর শেয়ার বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭৪ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪৮.৬২ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ৯৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।