শনিবার পুঁজিবাজার খোলা
ঈদের ছুটির আগের কার্যদিবসের বিশেষ ছুটি থাকায় ওই দিনের লেনদেন পুষিয়ে নিতে শনিবার পুঁজিবাজার চালু থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, “বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই ২০১৬ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
“তাই ৪ জুলাই, রোববারের পরিবর্তে ১৬ জুলাই, শনিবার ডিএসই-সিএসই খোলা থাকবে ও লেনদেন চলবে।”
এর আগে বুধবার এক তথ্যবিবরণীতে শনিবার অফিস সরকারি চাকুরেদের করতে হবে হবে বলে জানানো হয়।
এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরদিন ৪ জুলাই অফিস খোলা ছিল।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন।
ফলে এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রোববার প্রথম অফিস করেন তারা।
