২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে মিশ্র গতি

সপ্তাহের শেষ দিনে দেশের পুঁজিবাজারে লেনদেনে মিশ্র গতি দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 05:42 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে।

উল্টোদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে, বেড়েছে সূচক।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আগের দিনের চেয়ে লেনদেন ১৬ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৪৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৩৫ পয়েন্টে উঠে।

হাতবদল হয়েছে ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ দশমিক ৪২ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৬টি ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।