ডিএসইতে দরপতন, ঊর্ধ্বমুখী সিএসই
সপ্তাহের চতুর্থ দিনে সূচক ও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); তবে কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে ৩৮৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯২৬ পয়েন্ট হয়েছে।
লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৯৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।
