২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে শীর্ষ এসইএমএ লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এস ই এম এ লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার লেনদেন শেষে ফান্ডটির দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৪ শতাংশ কমে ১১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দরপতনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্সুরেন্স; কোম্পানিটির দর কমেছে ৫ দশমিক ৩৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ভ্যানগাড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান (৪ দশমিক ৩৫ শতাংশ), বীচ হ্যাচারি (৩ দশমিক ৬৭ শতাংশ), তসরিফা ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৬১ শতাংশ), ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশ (৩ দশমিক ৩৬ শতাংশ), প্রগতি লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ০৩ শতাংশ), এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৫৬ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (২ দশমিক ১৭ শতাংশ) ও বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (২ দশমিক ০৯ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।