ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় দিনের লেনদেনে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর সবচেয়ে বেশি বেড়েছে।
মঙ্গলবার দিন শেষে ফান্ডটির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৬ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফর্মোলেশনস।কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
