দর পতনের তলানিতে জিল বাংলা সুগার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সবচেয়ে বেশি দর কমেছে জিল বাংলা সুগার মিলসের।
দিনের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ।
রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, রোববার জিল বাংলা সুগার মিলসের সমাপনী মূল্য ছিল ৯ টাকা। সোমবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৮.২০ টাকা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ৭৭ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে নিটল ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ২২ শতাংশ), রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ১৩ শতাংশ), বীকন ফার্মাসিউটিক্যালস (৩ দশমিক ৭৮ শতাংশ), কন্টিনেন্টাল ইন্সুরেন্স (৩ দশমিক ৩৯ শতাংশ), মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ (২ দশমিক ৯৪ শতাংশ), সোনারগাঁ টেক্সটাইল (২ দশমিক ৬০ শতাংশ), জুট স্পিনার্স (২ দশমিক ৩৩ শতাংশ) এবং অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি (২ দশমিক ২৯ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
