২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 04:23 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ২৭২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩০ দশমিক ১৬ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে উঠেছে।

এই বাজারে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮ দশমিক ১৫ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।