২৫% বোনাস লভ্যাংশ দেবে সন্ধানী লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় বা ইপিএস করেছে ২ টাকা ৯৫ পয়সা। তাদের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১ সেপ্টেম্বর। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অগাস্ট।
