২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আসছে ফরচুন সুজ

ফরচুন সুজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

বৃহস্পতিবার সংস্থার ৫৭৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এর মাধ্যমে ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে সংগ্রহ করা টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, প্রশাসনিক ভবন নির্মাণ এবং আইপিওর কাজে ব্যয় করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বরিশালের কাউনিয়ায় বিসিকি শিল্প নগরীতে কারখানা ও ঢাকার ডিওএইচএস এলাকায় প্রধান কার্যালয় রয়েছে ফরচুন সুজের।

২০১১ সালের ৭ সেপ্টেম্বর উৎপাদন কার্যক্রম শুরু করা এই কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান।

স্থানীয় বাজার ছাড়াও জার্মানি, নেদারল্যান্ডস, তাইওয়ান, ফ্রান্স, যুক্তরাজ্য এবং চীনে ফরচুনের জুতা রপ্তানি হয় বলে এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।