আইএফআইসি ব্যাংক ও আইসিবি ক্যাপিটালের চুক্তি
রাইট শেয়ার ইস্যু করার কর্মকাণ্ড ব্যবস্থাপনার জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে আইএফআইসি ব্যাংক।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংক টাওয়ারে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক নাসরিন সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় অন্যদের মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইফতিখার-উজ-জামান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর সামগ্রিক কর্মকাণ্ড ব্যবস্থাপনা জন্য ‘ম্যানেজার টু দ্য ইস্যু’ হিসেবে কাজ করবে।
