২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স কোম্পানির দুই উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

এর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. শাহাজান মিয়া ছয় লাখ এবং পিপলস ইন্স্যুরেন্সের উদ্যোক্তা আমির হুমায়ুন মো. চৌধুরী কোম্পানির এক লাখ ৮০ হাজার শেয়ার কিনবেন। 

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে তারা উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।