২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ারের আবেদন ১ সেপ্টেম্বর থেকে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ারের জন্য আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই। প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি পাঁচ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

উত্তোলিত টাকায় কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

রাইট শেয়ারের উপাত্ত অনুযায়ী ৩০ জুন ২০১৫ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৪৯ পয়সা। আর (জানুয়ারি ২০১৫-জুন) পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা।

এর ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।