২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

সপ্তাহের চতুর্থ দিনে মূল্যসূচক সামান্য বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 05:07 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

আর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্চে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৬ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৩২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে দশমিক ২১ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির।

বুধবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৩৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয় ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১ দশমিক ৯১ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৯০ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।