২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়বে আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 05:55 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটি ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস শেয়ার অনুমোদনের পরেই পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই ব্যাংকটি রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করবে।